ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে টিকিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে সম্মুখ যুদ্ধ করতে হবে।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১ আয়োজিত 'সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী জাতীয় সম্মেলনে' তিনি এ কথা বলেন।
তিনি বলেন,'৭১-র পরাজিতরা ধর্মকে আলিঙ্গন করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এদের মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দোদুল্যমনতার কারণে স্বাধীনতার চেতনাকে আমরা ফিরিয়ে আনতে পারছি না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেক্টর কমান্ডারস ফোরাম চেয়ারম্যান ও সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মানবধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু,বাংলাদেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ম. হামিদ,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির,প্রমুখ।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান ড. আনিসুজ্জামানের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে টিকিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে সম্মুখ যুদ্ধ করতে হবে।





