নারায়ণগঞ্জ: গুলিভর্তি বিদেশি পিস্তল ও নগদ টাকাসহ নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা তাসলিম ও তার সহযোগী স্বপনকে গ্রেফতার করেছে র্যা ব সদস্যরা।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যা ব সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার মৃত ফিরোজ হোসেনের ছেলে যুবলীগ নেতা তাসলিম হোসেন (৪৫) ও একই এলাকার সোবহান মিয়ার ছেলে স্বপন শেখ (২৮)।
নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র্যাএব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানী বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় টানবাজার এলাকায় বলাকা ভবনের তৃতীয় তলা থেকে তাসলিম ও তার সহযোগী স্বপন শেখকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি পিস্তলের কভার, ১১ ভরি স্বর্ণ, ১১শ ইউএসএ ডলার এবং নগদ ১ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জ: গুলিভর্তি বিদেশি পিস্তল ও নগদ টাকাসহ নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা তাসলিম ও তার সহযোগী স্বপনকে গ্রেফতার করেছে র্যা ব সদস্যরা।





