আড়াইহাজার ও রূপগঞ্জে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের অভিযোগ ওঠেছে।
অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের ৩ উপজেলার অনেক কেন্দ্রে আওয়ামী লীগের লোকজনদের একচ্ছত্র প্রভাবের কারণে সাধারণ ভোটাররা ভীত হয়ে পড়েছেন। এর মধ্যে রূপগঞ্জ ও আড়াইহাজারের বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম।
আড়াইহাজারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজী মাসুদ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার অভিযোগ করেন, উপজেলার অন্তত ৪০টি কেন্দ্রে আওয়ামী লীগের লোকজন বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছেন। আর যেসব ভোটার কেন্দ্রে যাচ্ছেন, তাদের সামনেই ব্যালটে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এসব কারণে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলেও অভিযোগ তাদের।
অন্যদিকে, রূপগঞ্জে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান আকন্দ ও বিদ্রোহী প্রার্থী গোলাম ফারুক খোকন অভিযোগ করেন, উপজেলার বরপা হাজী নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজসহ অন্তত ১০টি কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
তবে সোনারগাঁও উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ উপজেলায় ভোটারদের উপস্থিতি অনেক বেশি দেখাগেছে।
[b]নারায়ণগঞ্জ, ৩১ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
আড়াইহাজার ও রূপগঞ্জে কেন্দ্র দখল
আড়াইহাজার ও রূপগঞ্জে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের অভিযোগ ওঠেছে। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের ৩





