মহাখালীতে অভিযান চালিয়ে ভুয়া ক্যান্সার হাসপাতালের সন্ধান পেয়েছে র‌্যাব। ডক্টরস চেম্বার নামের ওই হাসপাতাল থেকে দুইজনকে আটক করা হয়। বুধবার সকাল ৯টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- বিউটি (৪৫) ও শাহাদাত(২৪) । র‌্যাব সূত্র জানিয়েছে, বিউটি নার্স হয়ে ডাক্তারের কাজ করতেন ও শাহাদাত (২৪) হাসপাতালের ম্যানেজার।
মহাখালী টিভি গেটের চিশতীয়া হোটেলের দ্বিতীয় তলায় ডক্টরস চেম্বার হাসপাতালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটকদের দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত বলে জানান  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা।
তিনি আরো জানান,  এ সময় বিপুল পরিমান চিকিৎসার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
[b]ঢাকা,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]