ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে শহিদুল্লাহ হলের পশ্চিম পাশের গলি থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি ওই স্থানে গত তিনদিন ধরে শুয়ে ছিল।
এ ব্যাপারে শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম টাইম নিউজ বিডিকে জানান, ওই ব্যক্তিকে নেশাখোর বলেই মনে হচ্ছে। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এএম আমজাদ আলী টাইম নিউজ বিডিকে জানান, লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ
[/b]
শ্রেণীহীন
ঢাবির হল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে শহিদুল্লাহ হলের পশ্চিম পাশের গলি থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ





