[b]সিলেট:[/b] সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পশ্চিম শিবিরের সাবেক সভাপতি মো. আবদুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ফজলুল হক শিবলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে থানায় পুলিশ এ্যাসল্ট মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।