পঞ্চগড়ে দশম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আবু রাসেল (২৫) নামে এক যুবকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে ইভটিজিংকালে রাসেলকে হাতেনাতে আটক করে এ শাস্তি দেয় ভ্রাম্যমান আদালত।
আবু রাসেল পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের ইউনুস আলীর পুত্র। রাসেল দীর্ঘদিন থেকে গড়িনাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। বুধবার দুপুরে পঞ্চগড় থানা পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে রাসেলকে আটক করে।
উপ-সহকারী কমিশনার ভূমি ইলিয়াস মেহেদি ভ্রাম্যমান আদালতে ৫০৯ ধারায় তাকে এক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
[b]ঢাকা , ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
শ্রেণীহীন
ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড
পঞ্চগড়ে দশম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আবু রাসেল (২৫) নামে এক যুবকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ইভটিজিংকালে রাসেলকে হাতেনাতে আটক করে এ শাস্তি দেয় ভ্রাম্যমান আদালত।





