[b]কেপটাউন:[/b] দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার ওপর তৈরি একটি থ্রিডি ভিডিও সম্প্রচার ও আতশবাজির মাধ্যমে নতুন বছর উদযাপন করা হয়।
২০১৩ সালকে বিদায় জানাতে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে বিপুল সংখ্যক পর্যটক জমায়েত হয়। এ বছর দেশটিকে তাদের প্রিয় নেতাকে ছাড়াই বর্ষবরণ করতে হয়েছে।
কেপটাউনের সিটি হলে ম্যান্ডেলার ছোট প্রতিকৃতি আঁকা হয়। ২৭ বছর কারাবন্দি অবস্থা থেকে মুক্তি পাবার পর ১৯৯০ সালে এখানেই তিনি প্রথম বক্তৃতা দেন।
ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানিয়ে রাত ১২টার কাউন্টডাউন শুরু হবার আগে ভিডিওটি সম্প্রচার করা হয়। এতে শান্তি ও বন্ধুত্বের আহ্বান জানানো হয়।
এছাড়া শহরটিতে আতশবাজি উৎসবের পাশাপাশি সিটি হলে কণ্ঠশিল্পীদের সঙ্গীত ও ডিজের পার্টির আয়োজন করা হয়। এ সময় সেখানে উপস্থিত দর্শক শ্রোতারা হাত নেড়ে ম্যান্ডেলার ‘মাদিবা জিভে’ নৃত্য করে।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা গত ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যান
শ্রেণীহীন
নতুন বছরে ম্যান্ডেলাকে স্মরণ করল দক্ষিণ আফ্রিকাবাসী
কেপটাউন: দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার ওপর তৈরি একটি থ্রিডি ভিডিও সম্প্রচার ও আতশবাজির মাধ্যমে নতুন বছর উদযাপন করা হয়।





