রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে থেকে ১০ লাখ ৩০ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগে পাঁচ কর্মকর্তা বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রোববার এ সব মামলা দায়েরের জন্য কমিশন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন-রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহিমাগঞ্জ শাখার সাবেক সেকেন্ড অফিসার শ্রী স্বপন কুমার মজুমদার,সাবেক সেকেন্ড অফিসার জহুরুল হক। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। সাবেক ব্যবস্থাপক মির্জা আহম্মেদ ফারুক,সাবেক ব্যবস্থাপক মো. তৌফিক ইবনে আলী পাঠান, সাবেক কোষাধ্যক্ষ মো. মজিবর রহমান।
এদের মধ্যে শ্রী স্বপন কুমার মজুমদার প্রতিটি মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন। এ ছাড়া মো. তৌফিক ইবনে আলী পাঠান ও মো. মজিবর রহমানও প্রতিটি মামলায় আসামি হিসেবে রয়েছেন।
দুদক সূত্র জানা যায়,টাকা আত্মসাৎসহ বিভিন্ন জাল-জালিয়াতির মাধ্যমে ২০০২ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ২১ এপ্রিল এসব জালিয়াতির ঘটনা ঘটেছে। দ-বিধির ৪০৯/৫১১/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হবে।
[b]ঢাকা, ৯ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে থেকে ১০ লাখ ৩০ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগে পাঁচ কর্মকর্তা বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





