আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে স্পিকার পদে ড. শিরীন শারমিন,ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বি ও সংসদ উপনেতা হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংসদের নবম তলায় সরকার দলীয় সভাকক্ষে আওয়ামী লীগের সভাপতি ও সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরীকে দশম জাতীয় সংসদের স্পিকার ও অ্যাডভোকেট ফজলে রাব্বিকে ডেপুটি স্পিকার পদে আ.লীগ সংসদীয় দলের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া সংসদ উপনেতা মনোনীত হন সৈয়দা সাজেদা চৌধুরী।
বৈঠকে আওয়ামী লীগের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
নতুন স্পিকার শিরিন শারমিন, সংসদ উপনেতা সাজেদা
আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে স্পিকার পদে ড. শিরীন শারমিন,ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বি ও সংসদ উপনেতা হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।