দুর্নীতির জন্য দেশের জনগণকেই দায়ি করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো: বদিউজ্জামান। তিনি বলেছেন, জনগণের রক্তের সঙ্গে দুর্নীতি মিশে গেছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমরা এটাকে গুরুত্বের সঙ্গে দেখছি। দুর্নীতি সমূলে নির্মূল করা সম্ভব নয় তবে সকলের সহযোগিতা নিয়ে কমিয়ে আনা সম্ভব।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
দুর্নীতির জন্য জনগণকেই দুষলেন দুদক চেয়ারম্যান
দুর্নীতির জন্য দেশের জনগণকেই দায়ি করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো: বদিউজ্জামান। তিনি বলেছেন, জনগণের রক্তের সঙ্গে দুর্নীতি মিশে গেছে। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমরা এটাকে গুরুত্বের সঙ্গে দেখছি। দুর্নীতি সমূলে নির্মূল করা সম্ভব নয় তবে সকলের সহযোগিতা নিয়ে কমিয়ে আনা সম্ভব





