ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইকারীদের ছুকিঘাতে আজিজুল হক (২৮) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। জানা গেছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ডেইরিফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। আজিজুল বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র।
আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে আজিজুল নিজের কাজে বের হলে কয়েকজন ছিনতাইকারী ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
[b]সাভার,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
সাভারে ছিনতাইকারীদের ছুকিঘাতে জাবি ছাত্র আহত
ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইকারীদের ছুকিঘাতে আজিজুল হক (২৮) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। জানা গেছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ডেইরিফার্ম





