[b]চাঁপাইনবাবগঞ্জ:[/b] সদর উপজেলার খলিপারচরে তিন মেয়েকে নিয়ে এক মানসিক ভারসাম্যহীন মা পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। চারজনের মধ্যে দুই মেয়ের মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন শুক্রবার দুপুরে আড়াই বছরের মাহমুদা খাতুন ও ছয় বছরের হামেদা খাতুনের লাশ উদ্ধার করে।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার রাতে খলিপারচর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আক্তারা বেগম তার তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন।
ঘটনার পর পরই জেলেরা মা আক্তারা বেগম ও তার বড় মেয়েকে উদ্ধার করতে পারলেও ছোট দুই মেয়ে নিখোঁজ ছিল।
অনেক খোঁজাখুজির পর শুক্রবার বেলা ১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। আক্তারা বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো তার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।
শ্রেণীহীন
তিন মেয়েকে নিয়ে পদ্মায় ঝাঁপ দিলেন মা
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার খলিপারচরে তিন মেয়েকে নিয়ে এক মানসিক ভারসাম্যহীন মা পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। চারজনের মধ্যে দুই মেয়ের মৃত্যু হয়েছে।





