বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বৃহম্পতিবার রাত থেতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।
জানা গেছে,বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরার সালিকা থানার হাজরাহাটি গ্রামের তুজাম সরদার ,রাত ১১টার দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কুরচাব গ্রামের আব্দুল লতিফ ,নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর নূরে আলম এবং শুক্রবার ভোর রাতে গোপালগঞ্জ মোকছেদপুর থানার ফকিরহাটখোলা এলাকার আব্দুর রব শেখ হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে নোয়াখালী সদরের বাতিয়া গ্রামের মাওলানা হেদায়েত উল্লাহ মারা যান। তিনি মাইজদি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
ঢাকা, ৩১ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই
শ্রেণীহীন
বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বৃহম্পতিবার রাত থেতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। জানা গেছে,বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরার সালিকা থানার হাজরাহাটি গ্রামের তুজাম সরদার





