[b]ঢাকা: [/b]প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদে ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ১৮ দলের আহ্বানে অবরোধ ও হরতালে পুরান ঢাকায় মিছিল অবরোধ করে ইসলামী ছাত্রাশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার সকালে লক্ষ্মীবাজার এলাকায় মিছিল অবরোধ করে দলটির নেতাকর্মীরা।
অবরোধ চলাকালে পুলিশের একটি পিকআপ ভ্যান থেকে অবরোধকারীদের লক্ষ্য করে গুলি চালালে শিবিরকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছোঁড়ে। এতে ঐ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটলে সেখানে অবস্থান নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধ করে শিবির কর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্র আন্দোলন সম্পাদক নুর মো. আবু তাহের। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক আতিকুর রহমান,প্রচার সম্পাদক রবিউল ইসলাম, স্কুল কার্যক্রম সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ।
শ্রেণীহীন
অবরোধ ও হরতালে জবি শিবিরের মিছিল
প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদে ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ১৮ দলের আহ্বানে অবরোধ ও হরতালে পুরান ঢাকায় মিছিল অবরোধ করে ইসলামী ছাত্রাশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার সকালে লক্ষ্মীবাজার এলাকায় মিছিল অবরোধ করে দলটির নেতাকর্মীরা।





