[b]ঠাকুরগাঁও[/b]: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ (ওসি) আব্দুর রাজ্জাক মিয়া জানান,যৌথবাহিনীর অভিযানে সদর উপজেলা থেকে ১৫জন,পীরগঞ্জ থেকে তিন,রানীশংকৈল থেকে পাঁচ,হরিপুরে পাঁচ এবং বালিয়াডাঙ্গী থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী সহিংসতার ২১ মামলায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান,অভিযান অব্যাহত থাকবে। নাশকতা ঠেকাতে ও জানমালের নিরাপত্তায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
শ্রেণীহীন
ঠাকুর গাওয়ে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।





