ফেনীর কসবায় সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাসেমকে (২৫) হত্যা করেছে দুবৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা গভীর রাতের যে কোনো সময় তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে গেছে।
সদর থানার ওসি মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন সহিংসতার কারণে এ হত্যাকান্ড হতে পারে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
ফেনীতে যুবদল নেতা হত্যা
ফেনীর কসবায় সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাসেমকে (২৫) হত্যা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।





