উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী সদরে টাকার বিনিময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের অভিযোগ উঠেছে।
নীলফামারী সদরের স্কুল-কলেজের সরকারি দলের সমর্থক বেশিরভাগ শিক্ষকেই ভোট কেন্দ্রের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
উপজেলা নির্বাচন অফিসে নির্বাচনী কাজের দায়িত্ব পাওয়া এক ব্যাংক কর্মকর্তা ও কয়েকজন তৃতীয় শ্রেণির কর্মচারীর যোগসাজসে সরকারি দলের সমর্থক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্ট নিয়োগের পাশাপাশি পছন্দসই কেন্দ্রে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা যায়।
শহরের কয়েকটি স্কুল ও কলেজের কয়েক জন শিক্ষক অভিযোগ করে বলেন, নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্তরা প্রকাশ্যে টাকা নিয়ে পছন্দসই ভোট কেন্দ্রে দায়িত্ব প্রদান করছেন।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
দলীয় প্রিজাইডিং-পোলিং অফিসার নিয়োগ
উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী সদরে টাকার বিনিময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের অভিযোগ উঠেছে। নীলফামারী সদরের স্কুল-কলেজের সরকারি দলের সমর্থক বেশিরভাগ শিক্ষকেই ভোট কেন্দ্রের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।





