তৃতীয় দফা উপজেলা নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫২ শতাংশ। এছাড়া বিশৃঙ্খলার কারণে ৮১টি উপজেলার মধ্যে ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রোববার বিকেলে নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।
কমিশন সূত্রে আরো জানা যায়, সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহীর দুর্গাপুরে ৮৪ দশমিক ৫০ শতাংশ। সর্বনিম্ন ভোট পড়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়াতে ৪৭ দশমিক ২৩ শতাংশ।
৮১টি উপজেলায় মোট ভোটার ভোটার ১ কোটি ৩১ লাখ ৬ হাজরা ২৪২ জন। নির্বাচনে ভোট পড়েছে ৮৩ লাখ ২৪ হাজার ৮১২টি। এর মধ্যে বৈধ ভোট ৭৯ লাখ ৫৪ হাজার ৯৫৭ এবং অবৈধ ভোট ৩ লাখ ৬৯ হাজার ৮৫৫।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]