ব্যবসায়ী সাইফুল ইসলামকে খুঁজে বের করার দাবিতে নারায়নগঞ্জের সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা চালায় এলাকাবাসী। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবার সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইফুলের সন্ধান চেয়ে সকালে সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকাসহ আশপাশের রাস্তাগুলো অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ফলে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন নিখোঁজ সাইফুলকে দ্রুত উদ্ধারে আশ্বাস দেন। পরে এলাকাবাসী সন্ধ্যা ৬টা সময় বেঁধে দেন।
এ সময় পুলিশ সুপার বলেন,‘বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। অপরাধীদের শনাক্ত করা হয়েছে। আপনারা অন্য মানুষের দুর্ভোগ সৃষ্টি করবেন না। অপহৃত সাইফুলকে সন্ধ্যা ৬টার মধ্যে উদ্ধার করতে পারব বলে আশা করছি।’
এরপর এলাকাবাসী অবরোধ তুলে নেন। কিন্তু সন্ধ্যায় ৬ টার মধ্যে ব্যবসায়ী সৈয়দ উদ্ধারে ব্যর্থ হওয়ায় এলাকাবাসী আবারও সানারপাড়ে অবরোধের চেষ্টা চালায়। এসময় পুলিশের লাঠিচার্জে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
এলাকাবাসীর মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের লাঠিচার্জ
ব্যবসায়ী সাইফুল ইসলামকে খুঁজে বের করার দাবিতে নারায়নগঞ্জের সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা চালায় এলাকাবাসী। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবার সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে





