ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনটি কোর্ট স্টেশনে পৌঁছার সময় ওই বৃদ্ধা ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, নিহত বৃদ্ধা রাজশাহী শহরে ভিক্ষা করতেন। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রামে। তবে তার নাম-ঠিকানা জানা যায়নি।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ভিক্ষুকের আত্মহত্যা
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট রেলস্টেশনে এ ঘটনা ঘটে





