চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ শহীদ মিনারে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের সময় ককটেল বিস্ফোরণে আসাদুজ্জামান সুজন নামে এক ছাত্রদলকর্মী নিহতের প্রতিবাদে ১৯ দলীয় জোটের ডাকা জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও ছোট ছোট যানবাহন চলতে দেখা গেছে।
হরতালের সমর্থনে শহরের প্রধান প্রধান মার্কেটসহ দোকান-পাট বন্ধ ছিলো। হরতালে ভারত থেকে দুপুর ১টা পর্যন্ত ৫০টি পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করলেও বন্দর থেকে কোনো পণ্যবাহী কোনো ট্রাক ছেড়ে যায়নি।
এছাড়া সকালে শিবগঞ্জ বাজারে ও সর উপজেলায় কয়েকদফা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ১৯দলীয় জোট।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমির ও সদ্য নির্বাচিত শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মওলানা কেরামত আলী, জেলা বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান মিঞা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চাঁপাইয়ে সকাল-সন্ধ্যা হরতাল পালিত