চতুর্থ দফা নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে যশোর সদর ও ফেনীর ফুলগাজীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার সকাল ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই জেলার হরতাল সংশ্লিষ্ট এলাকায় কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে হরতাল শুরু চলছে। বড় ধরনের কোন যানবাহন চলাচল করছে না। দোকান-পাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
যশোরে সকালে শহরের কেন্দ্রস্থল দড়াটানা মোড়ে জেলা বিএনপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের টহল থাকলেও বিএনপি কর্মীদের কোথাও তেমন একটা দেখা যায়নি।
এদিকে ফুলগাজীতে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। তবে এসময় পুলিশকে সতর্ক প্রহরায় থাকতে দেখা যায়।
উপজেলার নির্বাচনে ভোট ডাকাতিসহ ভোটকেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগ এনে যশোর ও ফেনী বিএনপি হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল।
এর আগে রোববার বরিশাল, ঝালকাঠি, সাতক্ষীরা, খুলনা, চুয়াডাঙ্গ, ফেনীসহ কয়েকটি জেলার প্রায় তেরটি উপজেলায় ভোট কারচুপির অভিযোগে হরতাল পালন করেছিল বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]