রাজধানীর লালবাগে ছিনতাইকারীদের ককটেল ছোড়ায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় লালবাগ টেম্পোস্ট্যান্ডে হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন লালবাগ থানার এএসআই কাজী তায়েফ (৩৩) ও কনস্টেবল কামাল হোসেন (৩০)।
ভোরে লালবাগ টেম্পোস্ট্যান্ডের হোসেন মার্কেটের সামনে কয়েকজন যুবক ছিনতাই করার সময় পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় ছিনতাইকারীরা পুলিশদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এতে এএসআই কাজী তায়েফ ও কনস্টেবল কামাল আহত হন বলে জানান লালবাগ থানার এসআই রাশেদ।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে আল -আমিন নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়।
আহত পুলিশ সদস্যদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা,৬মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
ছিনতাইকারীর ককটেল ছোড়ায় ২ পুলিশ আহত
রাজধানীর লালবাগে ছিনতাইকারীদের ককটেল ছোড়ায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় লালবাগ টেম্পোস্ট্যান্ডে হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন লালবাগ থানার এএসআই কাজী তায়েফ





