ঢাকায় আসছেন আধুনিক মালয়েশিয়ার রুপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ। দুই দিনের সফরে আগামী ১৫ মার্চ তিনি ঢাকা পৌঁছবেন বলে জানা গেছে।
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’র (ইউআইটিএস) সমাবর্তনে যোগ দিতে তিনি ঢাকায় আসবেন। সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]