[b]ঢাবি:[/b] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে 'খ' ইউনিটের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনঃসাক্ষাতকার আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে।
'খ' ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,'খ' ইউনিটের সাক্ষাতকার আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। এ ইউনিটের দুই হাজার ৩০৬ আসনের বিপরীতে ২৫০০ প্রার্থীর সাক্ষাতকার নেয়া হবে। কলা অনুষদের ডিন অফিসে এ সাক্ষাতকার নেয়া হবে।
প্রতিদিন ৫০০ জন করে পাঁচ দিনে ২৫০০ প্রার্থীর সাক্ষাতকার নেয়া হবে বলেও তিনি জানান।
১৯ জানুয়ারির মধ্যে যেসব বিভাগের আসন পূরণ হবে না তা পরবর্তীতে জানানো হবে।
সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে চার হাজার পর্যন্ত প্রার্থীর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত নেয়া হবে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) পাওয়া যাবে।
এর আগে গত ২৯ নভেম্বর 'খ' ইউনিটের সাক্ষাতকারের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ভর্তি সংক্রান্ত জটিলতার কারণে তা বাতিল হয়ে যায়।
২০১৩ সালের ৮ অক্টোবর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শ্রেণীহীন
১৫ জানুয়ারি ঢাবির খ ইউনিটের সাক্ষাতকার শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে 'খ' ইউনিটের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনঃসাক্ষাতকার আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে।





