কোরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গীত, হামদ-নাত, আলোচনা ও র্যাালি আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে ফাউন্ডেশন মিলনায়তনে পুনর্মিলনীতে অংশ নেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিবাবকরা।
এর আগে শহরের জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যা লি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির ছিলেন এডিসি মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী, বিশেষ অথিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার মুফতি সরওয়ার হোসাইন।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]