মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী বাজারে মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত মাদ্রাসা ছাত্র ফিরোজ মারা গেছে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ফিরোজে মৃত্যু হয়। ওখবর নিশ্চিত করেছেন নিহতের পারিবারিক একটি সূত্র।
নিহত ফিরোজ মেহেরপুর গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত অপরজন একই গ্রামের সামারুল ইসলামের ছেলে রিদয় হক।
ফিরোজ হোসেন ও রিদয় উভয়ই স্থানীয় কাজীপুর আইদা কালিম দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বামুন্দী বাজারের জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
[b]মেহেরপুর, জিই ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
শ্রেণীহীন
মেহেরপুরে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী বাজারে মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত মাদ্রাসা ছাত্র ফিরোজ মারা গেছে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।