লাখো কণ্ঠে জাতীয় সংগীতের রেকর্ডকে স্বীকৃতি দিলো গিনেস বুক কর্তৃপক্ষ। বুধবার বিকেলে এই স্বীকৃতির কথা জানানো গিনেসের ওয়েবসাইটে।
২৬ মার্চ বুধবার স্বাধীনতা দিবসে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ইতিহাস গড়ার এই অনুষ্ঠানে আয়োজন করেছিলো বাংলাদেশ। যেখানে এক সুরে ২,৫৪,৫৩৭ লাখ মানুষ একত্রে গেয়ে উঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’।
এর আগে ২০১৩ সালের ৬ মে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে গিনেজ বুকে স্থান করে নিয়েছিল সাহারা ইন্ডিয়া পরিবার (ভারত)। ওই আয়োজনে ১ লাখ ২১ হাজার ৬৫৩ জন অংশ নিয়েছিলেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]