[b]ঢাবি:[/b] ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর চারুকলা অনুষদের (চ ইউনিট) ভর্তি পরীক্ষায় উর্ত্তীণদের সাক্ষাৎকার আগামী ৭ জানুয়ারী শুরু হবে। চলবে ২১জানুয়ারী পর্যন্ত নেয়া হবে।

এ সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো অবস্থাতেই ভর্তির সুযোগ থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে দেয়া চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় যে সকল ছাত্র-ছাত্রী ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে সাথে নিয়ে আসতে হবে এসএসসি ও এইচএসসি পাশের মূল সনদ, নম্বরপত্র, এবং প্রশংসাপত্রের মূলকপি, প্রত্যেকটির ২টি করে মনোনীত বিভাগীয় শিক্ষক কর্তৃক সত্যায়িত অনুলিপি।

এছাড়া নিয়ে আসতে হবে মনোনীত বিভাগীয় শিক্ষক কর্তৃক সত্যায়িত ৬ কপি ছবি (প্রবেশপত্রে যে ছবি ব্যবহার করা হয়েছে)। প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক অভিভাবকের আয়ের সনদপত্র ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুটি সত্যায়িত অনুলিপি।