[b]বরগুনা: [/b]জেলার বেতাগীতে অস্ত্র দেখিয়ে ভোট চাইতে গিয়ে সজীব নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
বেতাগীর হোসনাবাদ বঙ্গবন্ধু সড়ক থেকে শুক্রবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটক সজীব বেতাগীর উত্তর করুনা গ্রামের শাহজাহান খাঁনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনের প্রচারণার কাজে মানুষকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হোসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্ধ করেন পুলিশ।
আটকের বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, আটক অস্ত্রধারী সজীব আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তার নামে বেতাগী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
শ্রেণীহীন
ভোট চাইতে গিয়ে অস্ত্রসহ আওয়ামী লীগ কর্মী আটক
বরগুনা: জেলার বেতাগীতে অস্ত্র দেখিয়ে ভোট চাইতে গিয়ে সজীব নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। বেতাগীর হোসনাবাদ বঙ্গবন্ধু সড়ক থেকে শুক্রবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটক সজীব বেতাগীর উত্তর





