দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক মুক্তি আসে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন,দুর্নীতিই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের প্রধান বাধা। এছাড়া দুর্নীতি প্রতিরোধ করতে না পারলে, স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিশনার ড. মো. নাসির উদ্দিন আহমেদ, জেআইজের প্রতিনিধি ওয়াজ বোর্ন প্রমুখ।
দুদক চেয়ারম্যান বলেন,দেশের প্রতিটি সেক্টরেই দুর্নীতি হচ্ছে। রাজনীতি, শিক্ষাঙ্গন, ব্যবসা বানিজ্য এবং প্রশাসনে দুর্নীতির ফলে দেশে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে স্বাধীনতার সুফল থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। তিনি বলেন,এখন ছাত্র রাজনীতিতেও দুর্নীতি ঢুকে পড়েছে। আগে এমনটা ছিল না।
মো. বদিউজ্জামান বলেন,১৬ কোটি মানুষের দেশে দুদকের মাত্র ১০৭৩ জনবল দিয়ে কোনো দিন দুর্নীতি দমন কিংবা প্রতিরোধ সম্ভব নয়। তাই আমরা ভবিষ্যাৎ প্রজন্ম অর্থাৎ স্কুল -কলেজের শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মানসিকতায় গড়ে ওঠার ওপর জোর দিয়েছি।
তিনি বলেন,এবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে বেশ সাড়া পড়েছে। কারণ এই শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
কমিশনার ড. নাসির উদ্দিন বলেন,দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে রাজনৈতিক ঐক্য প্রয়োজন। একই সঙ্গে জনগণকে সচেতন হতে হবে। দুর্নতি প্রতিরোধ সপ্তাহকে প্রতিটি জেলা,উপজেলা পর্যায়ে আরো জোরালোভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ান গাইবান্ধা জেলার আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন দলকে নগদ ৬০ হাজার টাকা,চ্যাম্পিয়ান ট্রপি এবং রানার্স আপ- কিশোরগজ্ঞ জেলার এসবি বালিকা বিদ্যালয় দলকে নগদ ৪৫ হাজার টাকা ও ট্রপি প্রদান করেন। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ান দল নটরডেম কলেজকে নগদ ৬০ হাজার টাকা,একটি ট্রপি এবং রানার্স আপ দল বাগের হাট জেলার একটি কলেজকে নগদ ৪৫ হাজার টাকা ও ট্রপি প্রাদন করেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা অংশ নেন।
[b]ঢাকা,একে, ৩১ মার্চ (টাইম নিউজবিডি.কম)//জেএ // জেআই[/b]
শ্রেণীহীন
দুর্নীতিই সোনার বাংলা গড়ার প্রধান বাধা
দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক মুক্তি আসে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন,দুর্নীতিই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের প্রধান বাধা। এছাড়া দুর্নীতি প্রতিরোধ করতে না পারলে, স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।





