[b]ঢাকা:[/b] ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন নিউ ইয়র্ক টাইমস-এর সাংবাদিক এলেন বেরি।
এলেন বেরি নিউ ইয়র্ক টাইমস-এর দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ ও পলিটিক্যাল এডিটর। তিনি সোমবার রাত ৮টা ২০ মিনেটে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন। ঠিক একই সময় বের হয়ে যান জার্মান রাষ্ট্রদূত।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী,চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ এ সময় উপস্থিত আছেন।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান,চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করবেন।