[b]মাগুরা:[/b] ১৮ দলের হরতালের সমর্থনে মাগুরায় মহাসড়কে মিছিল করেছে ছাত্রদল। এ সময় হরতাল সমর্থকরা ভোটকেন্দ্রের মালামাল বহনের গাড়ীতে পেট্রলবোমা নিক্ষেপ করে। শনিবার সকাল ১১টায় সৈকত হোটেলের সামনের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সৈকত হোটেলের সামনে হরতাল সমর্থনে মিছিল বেরকরে ১৮ দল। এ সময় জগদল ভোটকেন্দ্রের মালামাল বহনের জন্য ব্যবহৃত ইঞ্জিনচালিত গ্রামবাংলা গাড়ীতে পেট্রলবোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। এ ছাড়া সাতটি ককটেলেরও বিষ্ফোরন ঘটায় তারা।