কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর পুরাতন বাজারে গড়াই নদীর ঘাট থেকে দুপুর সাড়ে ১২টায় ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী নেওয়াজ জানান,২ থেকে ৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার লাশটি নদীতে ভেসে ওঠে। অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।
তিনি আরও বলেন, লাশটির পরিচয় ও কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
গড়াই নদী থেকে লাশ উদ্ধার
কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর পুরাতন বাজারে গড়াই নদীর ঘাট থেকে দুপুর সাড়ে ১২টায় ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।