মালয়েশিয়ায় গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত আরো ৫৭ জন বাংলাদেশী কর্মী আটক করা হয়েছে। দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে চলা অভিযানকালে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে তারা আটক হন।
মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দেশটিতে গত ২১ জানুয়ারি থেকে ওই অভিযান শুরু হয়েছে। অভিযানে এ পর্যন্ত আটক হয়েছেন কমপক্ষে ৫০৮ জন বাংলাদেশী কর্মী। দেশটির শ্রমবাজার আরো গতিশীল করতেই এ রকম অভিযান শুরু করা হয়েছে।
মালয়েশিয়ার ইংরেজি ভাষার দৈনিক দ্য স্টার গত সোমবার জানিয়েছে, আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের সহায়তায় অভিবাসন-সংক্রান্ত বিভাগ এই অভিযান চালাচ্ছে। অভিযানে এ পর্যন্ত অন্তত চার হাজার ৬৪০ জন অবৈধ অভিবাসী ও ৪৮ জন নিয়োগদাতাকে গ্রেফতার করা হয়েছে।
[b]ঢাকা, এএম, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]
শ্রেণীহীন
মালয়েশিয়ায় ৫৭ বাংলাদেশী আটক
মালয়েশিয়ায় গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত আরো ৫৭ জন বাংলাদেশী কর্মী আটক করা হয়েছে। দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে চলা অভিযানকালে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে তারা আটক হন





