[size=2]কুষ্টিয়ায় বাসের নিচে চাপা পড়ে আকাশ কাজী (২৫) নামে এক বাসের  হেলপার নিহত হয়েছেন। [/size]
শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আকাশ কাজী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সূর্যদিয়া ইউনিয়নের মহেনদিয়া গ্রামের খলিল কাজীর ছেলে। এই ঘটনায় ঘাতক ড্রাইভার ও বাসটিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গড়াই পরিবহনের নিউ শাহরিয়া বাসে করে কুষ্টিয়া জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বার্ষিক বনভোজনে যাচ্ছিলেন। পথে বাসটি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে পৌঁছালে বাসের চাকা নষ্ট হয়ে যায়। পরে বাসের হেলপার আকাশ কাজী গাড়ীর নিচে ঢুকে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় বাসটির ড্রাইভার রাকিব হোসেন বাসটি চালু করে পেছনের দিকে নিলে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে আকাশ কাজীর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতাল পাঠায় এবং ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করে।
[b]কুষ্টিয়া,৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
[/b]