সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮৮ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগের চারটি জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।
রেঞ্জের সিলেট জেলা পুলিশ ২৬, মৌলভীবাজার ৫, হবিগঞ্জ ১৭ ও সুনামগঞ্জ জেলা পুলিশ ২৬ জনকে গ্রেফতার করে। সিলেটের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসাইন এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে সিলেট মহানগর পুলিশ রবিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে। এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিদান আল-মুসা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]সিলেট, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ
[/b]
শ্রেণীহীন
সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮
সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮৮ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগের চারটি জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।