বাংলাদেশে বিদ্যুত ও জ্বালানিসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শিহি বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে যান। সেখানেই প্রধানমন্ত্রী এ আহবান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের সঙ্গে আমরা যোগাযোগ বাড়াতে চাই।’
জবাবে ইউএইর রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর দেশের সর্বাত্মক সহায়তা দেয়ার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত সাঈদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ইউএইর ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণ গ্রহন করে প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে তিনি ইউএই সফরে যাবেন।
এসময় অ্যাম্বাসেডর-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আমিরাতকে আরও বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর
বাংলাদেশে বিদ্যুত ও জ্বালানিসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শিহি বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনই জেলার ডুমুরিয়া উপজেলায় এক বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখের বয়স ৩৫ বছর।
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।’
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির বিকল্প নেই।
বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
















