যশোরে রিপন হোসেন (২৮) নামের এক যুবলীগকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের বারান্দিপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত অভিযোগে দু’সন্ত্রাসীকে নাইনএমএম পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, শহরের বারান্দিপাড়া কাঠালতলা এলাকার আবুল হোসেনের ছেলে মনির হোসেন ওরফে কসাই মনির (৩২) ও হারুন অর রশিদের ছেলে জহুরুল ইসলাম নান্টু (২৮)। হামলার শিকার রিপন বারান্দিপাড়া বটতলা এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে মনির ও নান্টু বুধবার রাত ১০টার দিকে রিপনের ওপর হামলা চালায়। তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় পুলিশ বটতলা এলাকায় অভিযান চালিয়ে মনির ও নান্টুকে আটক করে। তাদের কাছ থেকে ১টি নাইনএমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ৪০পিচ ইয়াবা উদ্ধার করেছে।
যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এমদাদুল হক ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, হামলায় জড়িত মনির ও নান্টুকে নাইনএমএম পিস্তলসহ আটক করা হয়েছে।
[b]যশোর,১৪মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]