নারায়ণগঞ্জে সাব্বির (১২) নামে এক স্কুলছাত্র দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে। নিখোঁজের ৩দিন পর রোববার বিকালে নারায়ণগঞ্জ শহরতলির সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সাব্বির গোগনগর এলাকার প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। সে একই এলাকার মোবারক মাঝির ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি সাব্বির। রবিবার সন্ধ্যায় শীতলক্ষ্যায় মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]