মালয়েশিয়ায় অবস্থানরত ৪৪৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার অবৈধ শ্রমিকদের গ্রেফতার অভিযানের প্রথম দিনেই এসব বাংলাদেশি আটক হলেন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কয়েক হাজার শ্রমিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের নাগরিকও রয়েছেন।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তবে বেসরকারি হিসাবে সংখ্যাটা প্রায় সাত লাখ।
সম্প্রতি মালয়েশিয়া সরকার অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দেয়। সে সময় প্রথম পর্যায়ে দুই লাখ ৬৭ হাজার বাংলাদেশি এবং দ্বিতীয় পর্যায়ে দুই লাখ চার হাজার বাংলাদেশি শ্রমিক বৈধ হয়। তবে ২৫ হাজার শ্রমিক বৈধ হওয়ার সুযোগ নেননি।
দ্বিতীয় মেয়াদে বৈধ হওয়ার সুযোগ শেষ হওয়ার পর থেকে পুনরায় আটক অভিযান শুরু করলো মালয়েশিয়া সরকার।
মালয়েশিয়ায় বাংলাদেশি ৪৪৪ শ্রমিক আটক
মালয়েশিয়ায় অবস্থানরত ৪৪৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার অবৈধ শ্রমিকদের গ্রেফতার অভিযানের
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কালো তালিকাভুক্ত করে বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে পুনরায় প্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা
দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
















