সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জামায়াতের ৪ কর্মীকে গ্রেফতার করেছে  পুলিশ।
নাশকতার মামলায় আজ সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতর হলেন- উপজেলার গোপিনাথপুর গ্রামের নাছির গাজীর ছেলে জামায়াত কর্মী সহিদ (২৪), মানিকনগর গ্রামের এরফান আলি খানের ছেলে আব্দুর রউফ (৪৫), ধানদিয়া গ্রামের আব্দুল হক মোড়লের ছেলে বাবু মোড়ল (৩৫) ও রায়টা গ্রামের আব্দুল হাই সরদারের ছেলে আতিয়ার রহমান (৩৫)।  
[b]ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি. কম)// টিআই[/b]