নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের শাস্তিরহাট বাজার এলাকায় দুই ভাইয়ের জমি বিরোরের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুত আহত সোহেল, রহমত উল্লা ও মো. শাহজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি দেখে সোহেলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় সায়েদল হকের ছেলে এবায়দুল হক ও তাজুল ইসলামের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছে।
[b]নোয়াখালী, জিই ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
শ্রেণীহীন
কোম্পনীগঞ্জে জমি বিরোধে আহত ৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের শাস্তিরহাট বাজার এলাকায় দুই ভাইয়ের জমি বিরোরের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।





