সাতক্ষীরার কলারোয়ায় ইউপি সদস্যসহ জামায়াত-বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুন্সী মোফাজ্জেল হোসেন কনক জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বসন্তপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোকলেছুর রহমান (২৫),ছলিমপুর গ্রামের আফছার উদ্দিন খার পুত্র আলিফউদ্দিন খা (৫০), খোরশেদ মোড়লের পুত্র তোতা মিয়া (১৯), মৃত কেরামত আলীর পুত্র মোহাম্মাদ আলী খা (৫৫),মেহমানপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র জহিরুল হক (৪৫) ও রায়টা গ্রামের রহমতুল্লার পুত্র জামিরুল ইসলাম ওরফে দন্ত মেম্বার (৫০)।
যুবলীগ নেতা মাহাবুবুর রহমান বাবু হত্যার ঘটনায় কলারোয়া থানায় দায়েরকৃত মামলায় (মামলা নং-২৩(১১)১৪) তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া উপজেলা পৌর সদরের গোপিনাথপুর গ্রামের আ.লীগ নেতা আজু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ওই গ্রামের নোয়াব আলীর পুত্র নুর মোহাম্মাদ গাজী (৪৫)কে গ্রেফতার করে।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]