মানিকগঞ্জের সিংগাইরে পাট বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন।
রোববার রাত পৌনে ১০ টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ডের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী পাট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি বলে জানায় পুলিশ।
সিংগাইর থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ০২ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]