লালমনিরহাট জেলার হাতীবান্ধায় এক ব্যবসায়ীকে ‘মিথ্যা মামলা’য় গ্রেফতারের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছেন স্থানীয় ব্যবসায়ী সমিতি।
শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা হরতাল পালন করছেন।
ব্যবসায়ীরা জানান, গত বৃহস্পতিবার সাজানো একটি মিথ্যা মামলায় হাতীবান্ধা বাজারের জননী ক্লথ স্টোরের মালিক শাহিনূর ইসলাম বাবুকে গ্রেফতার করে পুলিশ।
এরই প্রতিবাদে হাতীবান্ধা থানার অফিসার ইন চার্জকে অপসারণের দাবিতে আজ সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল পালন করছেন ব্যবসায়ীরা।
হরতালের সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অভিযুক্ত ওসিকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানান ব্যবসায়ীরা।
[b]লালমনিরহাট, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]





