ফরিদপুর জেলার সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কুটি খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কুটি খাতুন মাঝারদিয়া গ্রামের মৃত কালা মিয়ার স্ত্রী।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, সালথার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকে সঙ্গে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরের বিরোধ ছিল। এরই জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জাড়িয়ে পড়ে।
এসময় এক পক্ষ অপর পক্ষের বাড়ি-ঘর ভাঙচুর করেন। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষে আহত কুটি খাতুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে মারা যান।
এদিকে আহত আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। অন্যদের সালথা ও ফরিদপুরের বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষে নারীর মৃত্যু
ফরিদপুর জেলার সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কুটি খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারি দায়িত্বশীল মহল থেকেও জানানো হয়েছে।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
















