রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মূল ফটকের ভেতরে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত সাড়ে ৯টার দিকে হোটেলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হোটেলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান রমনা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মশিউর রহমান।
তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছিল।প্রসঙ্গ যে, এশিয়া কাপ খেলতে আসা ক্রিকেটারদের অনেকেই ওই হোটেলেই অবস্থান করছেন।
[b]ঢাকা,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
রাজধানীর সোনারগাঁও হোটেলে ককটেল বিস্ফোরণ
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মূল ফটকের ভেতরে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাত সাড়ে ৯টার দিকে হোটেলের সামনের রাস্তা





