গোপালগঞ্জের কাশিয়ানীতে জুয়েল মৃধা (২৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। এ সময় ওয়ান সুটার গান ও রামদা উদ্ধার করা হয়।
শনিবার ভোর রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের একটি সংযোগ সড়ক থেকে ওই ডাকাতকে আটক করা হয়। আটক জুয়েল কাশিয়ানীর উপজেলার ভূতপাশা গ্রামের জাহাঙ্গীর মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি লিংক রোডে বসে ৭-৮ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে  ডাকাত জুয়েল মৃধাকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ডাকাতকে আটক করে। এ সময় ওই স্থানে ফেলে রাখা একটি ওয়ান সুটার গান ও একটি রামদা উদ্ধার করে পুলিশ।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান,  ডাকাত জুয়েল মৃধাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।
[b]গোপালগঞ্জ, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]